• রাজশাহী, বাংলাদেশ
  • ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • asthanews.raj@gmail.com
  • +880-1711-294327

আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬ ১১:৩৯
আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬ ১১:৩৯

আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল বিস্ফোরণ: চিকিৎসাধীন দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ১৫ জুন, ২০২৬

ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমান (৪৫) মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ জুন) বিকেলে তার মৃত্যু হয়।

এর আগে, গত শনিবার (১৪ জুন) গভীর রাতে আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন একটি ভাড়া বাসায় দুটি মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহার করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ফেনী জেলার ছাগলনাইয়া থানার ১০নং গোপালিয়া ইউনিয়নের সিদ্দিক ভেণ্ডার গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টল লটের ব্যবসা করতেন এবং রশিদ মার্কেট এলাকায় আলীম নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।

যেভাবে ঘটেছিল দুর্ঘটনা

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে মিজানুর রহমানের ঘরের ভেতর থেকে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান প্রতিবেশীরা। এর পরপরই ঘর থেকে বাঁচাও বাঁচাও চিৎকার ভেসে আসে। প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রুমের বারান্দার তালা ভেঙে অগ্নিদগ্ধ অবস্থায় মিজানুরকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের চেষ্টায় ঘরের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিস্ফোরণের তীব্রতায় ঘরের আসবাবপত্রের একাংশ পুড়ে যায় এবং ঘরের মেঝেতে বিস্ফোরিত মোবাইল ফোনের যন্ত্রাংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

উদ্ধার ও চিকিৎসা

গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা মিজানুর রহমানকে উদ্ধার করে দ্রুত ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছিল। তবে শরীরের সিংহভাগ পুড়ে যাওয়ায় শেষ রক্ষা হয়নি; রোববার বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 


ভারপ্রাপ্ত সম্পাদক: কাজী জহুরুল আলম ।। প্রকাশকঃ মিজানুর রহম্যান মিজান

রাজশাহী অফিস: চারঘাট, জিপিও-৬২৭০, রাজশাহী।
ই-মেইল: asthanews.raj@gmail.com, মোবাইল: +880-1711-294327