• রাজশাহী, বাংলাদেশ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • asthanews.raj@gmail.com
  • +880-1711-294327

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রকাশ: Tuesday, 20th October, 2026 2:06
আপডেট: Tuesday, 20th October, 2026 2:06

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম |

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক দিনের সাংগঠনিক সফরে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ স্থানীয় শীর্ষ নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতেই তার এই সফর। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। অতীত ছাত্র আন্দোলন ও সংগঠনের সাথে সম্পৃক্ত সাবেক সাথী ও সদস্যরা এতে অংশ নিচ্ছেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান সাবেক সাথী-সদস্যদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক অভিজ্ঞতা বিনিময়, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।

সম্মেলন কেন্দ্র করে নগরীর জিইসি এলাকা ও আশপাশের জামায়াত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় প্রধানের এই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানার জন্য মুখিয়ে আছেন সম্মেলনে অংশ নেওয়া সাবেক ও বর্তমান সদস্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 


ভারপ্রাপ্ত সম্পাদক: কাজী জহুরুল আলম ।। প্রকাশকঃ মিজানুর রহম্যান মিজান

রাজশাহী অফিস: চারঘাট, জিপিও-৬২৭০, রাজশাহী।
ই-মেইল: asthanews.raj@gmail.com, মোবাইল: +880-1711-294327