• রাজশাহী, বাংলাদেশ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • asthanews.raj@gmail.com
  • +880-1711-294327

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২০

প্রকাশ: Tuesday, 20th October, 2026 12:30
আপডেট: Tuesday, 20th October, 2026 12:30

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২০

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

আজ মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে ওই মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি মহান আল্লাহর দরবারে আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 


ভারপ্রাপ্ত সম্পাদক: কাজী জহুরুল আলম ।। প্রকাশকঃ মিজানুর রহম্যান মিজান

রাজশাহী অফিস: চারঘাট, জিপিও-৬২৭০, রাজশাহী।
ই-মেইল: asthanews.raj@gmail.com, মোবাইল: +880-1711-294327