• রাজশাহী, বাংলাদেশ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • asthanews.raj@gmail.com
  • +880-1711-294327

রাজশাহীর চারঘাটে আমবাগান থেকে পাটখেতে তুলে নিয়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আসামিরা পলাতক

প্রকাশ: Saturday, 25th July, 2026 1:15
আপডেট: Saturday, 25th July, 2026 1:15

রাজশাহীর চারঘাটে আমবাগান থেকে পাটখেতে তুলে নিয়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আসামিরা পলাতক

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: আস্থা নিউজ

রাজশাহীর চারঘাট উপজেলায় আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে ১৭ বছর বয়সী এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিন তরুণকে আসামি করে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সবাই পলাতক রয়েছে।

রাজশাহীর চারঘাট উপজেলায় আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে ১৭ বছর বয়সী এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিন তরুণ

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে ওই তরুণী স্থানীয় একটি মসজিদে আরবি পড়া শেষ করে একা বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের লিমনে ইসলাম (২২) নামে এক যুবক কৌশলে বিশেষ কিছু দেখানোর কথা বলে তাকে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও দুজন যুবক ওৎ পেতে ছিল।

পরবর্তীতে তিনজন মিলে জোরপূর্বক তাকে পাশের একটি গভীর পাটখেতে টেনে-হিঁচড়ে নিয়ে যায় এবং পর্যায়ক্রমে দলবদ্ধ ধর্ষণ করে। ঘটনার সময় তরুণীর ডাকচিৎকার যাতে বাইরে না যায়, সে জন্য তার মুখ চেপে ধরা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত ৩ আসামিরা হলেন—উপজেলার শ্রীখণ্ডী গ্রামের লিমন ইসলাম (২২), শিটু আলম (১৮) ও শিবা রহমান (১৬)।

স্বামীর অনুপস্থিতিতে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা: পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর কিছুদিন আগেই বিয়ে হয়েছে। তাঁর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্বামী দূরে থাকার কারণে ওই তরুণী বাপের বাড়িতেই অবস্থান করছিলেন।

ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তরুণীটি কোনোমতে বাড়ি ফিরে স্বজনদের কাছে নির্মম এই নির্যাতনের বর্ণনা দেয়। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষা শেষে তাকে আইনগত পদক্ষেপের জন্য থানায় নেওয়া হয়।

আইনি পদক্ষেপ ও পুলিশের বক্তব্য: ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, সংবেদনশীল এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু করা হয়েছে। ঘটনার পর পরই পুলিশের একটি বিশেষ দল আসামিদের বাড়ি এবং সম্ভাব্য আস্তানাগুলোতে অভিযান চালিয়েছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্ত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় শ্রীখণ্ডী গ্রামসহ আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে লম্পট আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ভারপ্রাপ্ত সম্পাদক: কাজী জহুরুল আলম ।। প্রকাশকঃ মিজানুর রহম্যান মিজান

রাজশাহী অফিস: চারঘাট, জিপিও-৬২৭০, রাজশাহী।
ই-মেইল: asthanews.raj@gmail.com, মোবাইল: +880-1711-294327