• রাজশাহী, বাংলাদেশ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • asthanews.raj@gmail.com
  • +880-1711-294327

“রাজশাহী জেলা পুলিশের যৌথ অভিযানে ০১ টি একনলা বন্দুক, ০১ টি .২২ এয়ারগান এবং দেশীয় অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ”

প্রকাশ: Saturday, 10th October, 2026 12:47
আপডেট: Saturday, 10th October, 2026 12:47

“রাজশাহী জেলা পুলিশের যৌথ অভিযানে ০১ টি একনলা বন্দুক, ০১ টি .২২ এয়ারগান এবং দেশীয় অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ”

“রাজশাহী জেলা পুলিশের যৌথ অভিযানে ০১ টি একনলা বন্দুক, ০১ টি .২২ এয়ারগান এবং দেশীয় অস্ত্রসহ সাজাপ্রাপ”

রাজশাহী জেলার পুলিশের যৌথ অভিযানে বাঘা থানাধীন চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চর এলাকায় আজ ০৯ অক্টোবর ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৭:৪৫ ঘটিকা হতে রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ মহোদয়ের দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব এটি এম মাইনুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং নৌ-পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।

এই যৌথ অভিযানে পরিচালনাকালে চক রাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের মোঃ আমজাদ হোসেন, পিতা-মোঃ আফাজ উদ্দিনের কলাবাগান থেকে ০১ টি .২২ বোর এয়ারগান, পলাশী ফতেপুর গ্রামের জনৈক রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পার্শ্বের খেজুর বাগানের মধ্য হতে ০১ টি একনলা বিশিষ্ট কাটা বন্দুক, গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর গ্রামের জনৈক রুহুল আমিনের বসত বাড়ির পার্শ্ব হতে ৫ টি ধারালো হাসুয়া ও ০১ টি লোহার হাতুড়ী উদ্ধারসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ। উল্লেখ্যে যে, উক্ত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসমির ০২ টি রিকলও প্রাপ্ত হয়েছে। এই যৌথ অভিযান চলমান রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 


ভারপ্রাপ্ত সম্পাদক: কাজী জহুরুল আলম ।। প্রকাশকঃ মিজানুর রহম্যান মিজান

রাজশাহী অফিস: চারঘাট, জিপিও-৬২৭০, রাজশাহী।
ই-মেইল: asthanews.raj@gmail.com, মোবাইল: +880-1711-294327