• রাজশাহী, বাংলাদেশ
  • ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • asthanews.raj@gmail.com
  • +880-1711-294327

শক্তিশালী ভূমিকম্প জাপানে ।

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৮:০৬
আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৮:০৬

শক্তিশালী ভূমিকম্প জাপানে ।

জাপানের পূর্ব উপকূলে একটি রিখটার স্কেলে এ ছিল ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

জাপানের পূর্ব উপকূলে একটি রিখটার স্কেলে এ ছিল ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাপানের হনশু দ্বীপের ইওয়াতে প্রদেশের ওফুনাতো শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। শক্তিশালী এই কম্পনের সময় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাদের অভিজ্ঞতার কথা জানাতে থাকেন। তবে শক্তিশালী এই কম্পনের পরও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় খোঁজখবর নিচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

শক্তিশালী এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানি কর্মকর্তারা জনগণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। তারা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত কয়েক মাসেও সেখানে বেশ কয়েকবার মাঝারি ও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 


ভারপ্রাপ্ত সম্পাদক: কাজী জহুরুল আলম ।। প্রকাশকঃ মিজানুর রহম্যান মিজান

রাজশাহী অফিস: চারঘাট, জিপিও-৬২৭০, রাজশাহী।
ই-মেইল: asthanews.raj@gmail.com, মোবাইল: +880-1711-294327