• রাজশাহী, বাংলাদেশ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • asthanews.raj@gmail.com
  • +880-1711-294327

সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত

প্রকাশ: Thursday, 23rd July, 2026 6:22
আপডেট: Thursday, 23rd July, 2026 6:22

সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক:আস্থা নিউজ

নৈতিক স্খলনজনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

বহিষ্কারের কারণ ও পটভূমি

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা সংবাদ প্রকাশিত হয়। এসব খবরের সত্যতা যাচাইয়ে দলের পক্ষ থেকে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়।

তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নির্বাচন কমিশনকে অবহিতকরণ

বৈঠক শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের এই সিদ্ধান্ত অবিলম্বে দেশের নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

দলীয় শৃঙ্খলা ভঙ এবং নৈতিকতার প্রশ্নে জামায়াত সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলে শীর্ষ নেতারা বৈঠকে পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 


ভারপ্রাপ্ত সম্পাদক: কাজী জহুরুল আলম ।। প্রকাশকঃ মিজানুর রহম্যান মিজান

রাজশাহী অফিস: চারঘাট, জিপিও-৬২৭০, রাজশাহী।
ই-মেইল: asthanews.raj@gmail.com, মোবাইল: +880-1711-294327